বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৩৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আবেগঘন আলোচনা সভার আয়োজন করা হয়।
​গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।
​উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন, ​উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদাসম্পন্ন অ্যাডভোকেট সাকিল আহমাদ (যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি – NCP), গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম।
​জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা।
​জুলাই আন্দোলনের যোদ্ধা ও তৎকালীন আইইউবিএটির ছাত্র তানভীর মেহেদী ইমন।
​কাজীপুর ইউপি চেয়ারম্যান মুহ. আলম হুসাইন, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, এনসিপির উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ এবং গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন।
​গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন এবং প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
​”জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো বৈষম্য ও অন্যায়ের ঠাঁই হবে না। একটি মানবিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।”
​জুলাই আন্দোলনের শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo