বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে ডিবি’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১০০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার কুঠি ভাটপাড়া (আবাসন) এলাকা ইমাদুল হকের বাড়ী থেকে ২৫০ গাঁজা ও নগদ ১ হাজার ৫ শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। ইমাদুল হক পলাতক রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কুঠি ভাটপাড়া আবাসন এলাকার ইমাদুল হক তার নিজ বাড়ীতে গাঁজা বিক্রী করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এ এস আই আহসান হাবীব সেখানে অভিযান চালায়। অভিযানে ইমাদুলের বাড়ি আবাসন ঘরের বেড়ার সাথে টাঙ্গিয়ে রাখা একটি সাদা রংয়ের ব্যাগ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং নগদ ১ হাজার ৫শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। গাঁজা ব্যবসায়ী ইমাদুল হক ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ইমাদুল হকের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo