রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১৭০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৭৫ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (০৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সহড়াতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জহুরুল ইসলাম সহড়াতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সুলতান মাহমুদ, এসআই
অজয় কুন্ডু, এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেন। আটককৃত জহুরুল ইসলামের বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo