বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১১৪৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৬’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাগানপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ৬শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মালিপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও একই এলাকার আলী হোসেনের ছেলে রাজু আহমেদ টুটুল খাঁ (২৬)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ানের বেতবাড়িয়া গ্রামের বাগানপাড়ায় দু’জন মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হাবিবুর রহমান, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাকিল আহমেদ ও রাজু আহমেদকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৬ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo