শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে তুচ্ছ ঘটনায় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে পিটিয়ে জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৪৫৪ বার পঠিত

তুচ্ছ ঘটনায় প্রবাসী মহিদুল ইসলামের স্ত্রী ও মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে। প্রবাসী মহিদুল ইসলামের আহত মেয়ে জানায়, রোববার (২২/০৮/২০২১) দুপুরের দিকে সে শ্বশুরবাড়ি থেকে পিতার বাড়িতে আসার পথে প্রতিবেশী মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৫) পথিমধ্যে দাঁড় করিয়ে তাকে কেন গালাগালি করা হয়েছে তা জিজ্ঞেস করে। প্রবাসী মহিদুল ইসলামের মেয়ে জানায় সে তাকে কেন গালাগালি করবে ? প্রতিউত্তরে রাসেল জানায় স্থানীয় শিলন ও মতিয়ার বলেছে তুমি গালাগালি করেছো। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন সেখানে জড়ো হয়। এক পর্যায়ে রাসেল ও তার সহোদর ভাই হারুন, রাসেলের স্ত্রী ও মা মিলে প্রবাসী মহিদুল ইসলামের স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহত মা ও মেয়ের মাথায় প্রচন্ড আঘাতে রক্তক্ষরণের ফলে তাদেরকে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo