শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে দুইটি নির্বাচনী প্রচারণা অফিসে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দুইটি প্রচারণা অফিস থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রাম ও আট নম্বর ওয়ার্ড গাংনী বাগান পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

জরিমানা প্রদানকারী প্রচারণা অফিস দুটি হলো- পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের নির্বাচনী প্রচারণা অফিস ও পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গাংনী বাগানপাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের আবু সালেহ মোঃ নাজমুল হকের নির্বাচনী প্রচারণা অফিস।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ (খ) ও ৩৮ ধারায় দুটি অফিস কর্তৃপক্ষের নিকট থেকে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাংনী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo