বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত- ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সুজন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগাছা-সাহারবাটি সড়কের নাবিল ফার্নিচার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের হাই স্কুল পাড়ার রতন আলীর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

পথচারী সাহারবাটি গ্রামের খোকন আলী জানান, চৌগাছা-সাহারবাটি সড়ক দিয়ে দুইটি মোটরসাইকেল যাচ্ছিল। পথে তাদের মোটর সাইকেল নাবিল ফার্নিচার কারখানার সামনে পৌঁছলে নাবিল ফার্নিচার কারখানার ম্যানেজার ইমরান হোসেন হঠাৎ করেই সিগনাল ছাড়া ডান দিকে মোড় নেয়। এ সময় সুজনের মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে
এ ঘটনায় সুজন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে থাকা বাবলা গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে রাস্তার উপরে গিয়ে পড়ে এবং সুজনের মাথা বাবলা গাছের সাথে সরাসরি ধাক্কা লেগে গুরুতর আহত হয়। নাবিল কারখানার শ্রমিকরা সুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। তবে ইমরান হোসেনের মোটরসাইকেলের ডান পাশে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ও মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo