বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত টিন ও নগদ অর্থ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৯৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত টিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ টিন ও নগদ টাকা বিতরণ করা হয়। ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন’র বরাদ্দে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ বান্ডিল টিন ও নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয়।

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ উপস্থিত থেকে মটমুড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে এ টিন ও নগদ টাকা বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মহম্মদপুর গ্রামের রিকাত আলীর ছেলে গুলবার ও নবীর উদ্দিনের ছেলে রাজিব। বাওট গ্রামের আরজেল আলীর ছেলে মরজেম হোসেন ও মরজেম হোসেনের ছেলে সাকিরুল ইসলাম। এ সময় মটমুড়া ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা সদস্য সাইনা খাতুনসহ প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo