রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে দূরপাল্লার বাসের ধাক্কায় শিশু নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১২০১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দূরপাল্লার বাসের ধাক্কায় আছড়ে পড়ে ‌ আম্মার হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পশ্চিম মাশসাদহ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু আম্মার হোসেন গাংনী পৌর এলাকা ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম মালসাদহ গ্রামের বাগানপাড়ার সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় রাইস মিল মালিক শিলু জানান, শিশু আম্মার হোসেনের দাদি তার মিলের সামনে একটি চেয়ারে বসে ছিলেন। ওই সময় স্থানীয় তারিক হোসেনের ছেলে শিশু হৃদয় (৫) ও আম্মার হোসেন দোলনা খেলা করার জন্য শোভা মটরস দোকানের দিকে যাচ্ছিল। ওই দোকানের সামনে টিন শেডের নিচে বাচ্চাদের খেলা করার জন্য দড়ি দিয়ে দোলনা বানিয়ে রেখেছেন দোকান মালিক। স্থানীয় শিশুরা ওই দোলনা খেলা করে অনেক সময় আনন্দ উপভোগ করে। রাস্তার বিপরীত দিকে রাইস মিলের সামনে দাদিকে বসে থাকতে দেখে শিশু আম্মার হোসেন দাদির কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দূরপাল্লার গাড়ির সাথে ধাক্কা লেগে শিশুটি সড়কের পাশে আছড়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় স্থানীয়রা ঘাতক বাসটিকে
সনাক্ত করতে পারেনি।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo