শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে পাখি ভ্যানের চাকায় ওড়নায় ফাঁস লেগে এক নারীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৫৯১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নাজমা খাতুন (২৫) নামে এক নারী শ্রমিক পাখি ভ্যানের চাকায় ওড়নায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার সাহেবনগর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক সন্তানের জননী নাজমা খাতুন উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়ার আসমত আলীর মেয়ে।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় গ্রাম পুলিশ আন্টু জানান, নাজমা খাতুন প্রতিদিনের ন্যায় আজো সকালে তার নিজ বাড়ি থেকে পাখি ভ্যানযোগে কাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবনগর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার শরীরে ব্যবহৃত ওড়নাটি পাখি ভ্যানের চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে পাখি ভ্যান থেকে সিটকে পড়ে ঝুলতে থাকে নাজমা খাতুন। স্থানীয়রা পাখি ভ্যানের গতিরোধ করে তার গলা থেকে ওড়নাটি অবমুক্ত করে দ্রুত স্থানীয় বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo