সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীতে পাখি ভ্যানের ধাক্কায় জখম হওয়া তারিক অবশেষে মারা গেছে

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪৭ বার পঠিত

ব্যাটারি চালিত পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মারাত্মক আহত হওয়া তারিক হোসেন (২৫) মারা গেছে। মঙ্গলবার ২৮/০৯/২০২১)  রাত সাড়ে টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারিক উপজেলার গোপালনগর গ্রামের আজমাইন হোসেনের ছেলে।

প্রসঙ্গত, মঙ্গলবার ২৮/০৯/২০২১)  সকাল ৯ টার দিকে হাটবোয়ালিয়া সড়কের হানিফ ফিলিং স্টেশনের সামনে পাখি ভ্যানের ধাক্কায় তারিক মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিডি দাস প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮/০৯/২০২১) রাত সাড়ে ৮টার দিকে তারিকের মৃত্যু হয়। তারিকের এ অকাল মৃত্যুতে এলাকায় বইছে শোকের হাওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo