রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে পানিতে ডুবে বুদ্ধি প্রতি*বন্ধী শিশুর মৃ*ত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাতেমা খাতুন (১২) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা খাতুন করমদি পশ্চিমপাড়ার প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় করমদি গ্রামের সাইফ হোসেন জানান, আজ শনিবার ( ২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ফাতেমা খাতুন স্থানীয় হযরত মাস্টারের পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে করমদি গ্রামের সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাতেমা খাতুন সাঁতার না জানার কারণেই পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান পানিতে ডুবে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo