বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে পুলিশের অভিযানে ৭টি গাঁজা গাছসহ কৃষক কুতুবউদ্দিন আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১১১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৭টি গাঁজা গাছসহ কুতুবউদ্দিন (৬০) নামের এক কৃষককে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার রায়পুর পূর্বপাড়ার খামার মাঠের পানের বরজ ‌থেকে কুতুবউদ্দিনকে আটক ও গাঁজা গাছ উদ্ধার করা হয়। কুতুবউদ্দিন উপজেলার রায়পুর গ্রামের মৃত দাউদ মণ্ডলের ছেলে।

আটককৃত পানের বরজের মালিক কুতুব উদ্দিন জানান, ছেলে সবুজ বেশ কয়েক বছর ধরে তার ১২ কাঠা জমির ৬ কাটাতে কলাগাছ ও ৬ কাটাতে পানের বরজের চাষ করে আসছে। আজকে পুলিশ যাওয়ার পরে তিনি টের পেয়েছেন পানের বরজ এর মধ্যে ৭টি গাঁজার গাছ চাষ করা হচ্ছে। পানের বরজের মধ্যে গাঁজার চাষ করা হচ্ছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ছেলে সবুজ পালিয়ে গেছে।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এসআই বিপ্লব, এ এস আই মামুন ও নারদসহ একটি টিম অভিযান চালিয়ে ৭টি গাঁজা গাছসহ কুতুবউদ্দিন নামের এক কৃষককে আটক করেছেন। কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। সেই সাথে পলাতক সবুজকে আটক করতে পুলিশ মাঠে রয়েছেন।

প্রসঙ্গত, ইতোপূর্বে উপজেলার পুরাতন মটমুড়া গ্রাম থেকে ১৫ কাঠা জমিতে ১৯৫টি এবং বালিরঘাট গ্রাম থেকে আরও দুটি গাঁজা গাছ উদ্ধার করেছেন গাংনী থানা পুলিশ। উক্ত দু’টি বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo