সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিলসহ জনি হোসেন (২১) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার বামন্দি ওয়ালটন শোরুমের সামনে ১৩৫ বোতল ফেনসিডিলসহ অবস্থানকালে তাকে আটক করা হয়। আটককৃত জনি হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে ওয়ালটন শোরুমের সামনে পাচারের উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে এক মাদক কারবারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একই নামের আরেক পুলিশ কর্মকর্তা এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে ফল সরবরাহের জন্য ব্যবহৃত নীল রঙের একটি ক্যারেটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ জনি হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেন।

আটককৃত জনি হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo