শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৬০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে এসিদ বস্ত্র বিতরণ করা হয়। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন’র বাস্তবায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

৫শ’টি পরিবারের সদস্যদের এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রাজা সেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেস, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রানা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার প্রমুখ।

এ সময় রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান, এমপি সাহেবের অ্যাম্বাসেডর সবুজ আহমেদ, একান্ত সহকারি মুক্তারুল ইসলাম, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ এলাকার নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo