রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে রাব্বি হোসেন (১৮) নামের এক তরুণ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আযান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
​মৃত রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা মিজার আলীর ছেলে। সে বুড়িপোতা একাদশের হয়ে খেলছিল।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আযান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আযান গ্রাম বনাম বুড়িপোতা গ্রামের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালীন সময়ে হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন রাব্বি। উপস্থিত স্থানীয় দর্শক ও খেলোয়াড়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, “আযান গ্রামে ফুটবল খেলতে গিয়ে এক খেলোয়াড়ের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​খেলার মাঠে তরতাজা এক তরুণ ফুটবলারের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo