মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৭২৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২-তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০৮ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী আসনের মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি মনিরুজ্জামান আতু, মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হালিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, উপজেলা কৃষক লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দিন, গাংনী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও তাঁর পরিবারের যাঁরা ১৫ আগষ্টের কালরাত্রিতে শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাতসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo