রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হান্নান (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের দেবীপুর গ্রামের দাঁড়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হান্নান দেবীপুর গ্রামের খোদা বক্সের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল হান্নানের ছেলে মহিবুল ইসলাম বলেন, আমার পিতা সকালে গ্রামের দাঁড়ের মাঠের জমিতে পানি দেওয়ার জন্য যায়। বিদ্যুৎ চালিত পানির পাম্পে সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা সেখান থেকে আমার পিতাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন আমার পিতাকে  মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, বিদ্যুতায়িত হয়ে দেবীপুর গ্রামের মাঠে এক কৃষকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo