সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৯২৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আজিজ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার গাঁড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শেখপাড়ার আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁড়াডোব গ্রামের মুদি ব্যবসায়ী বদরউদ্দিনের বিল্ডিং এর ছাদ নির্মানের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত বিল্ডিং এর উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে আব্দুল আজিজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিল্ডিং এর উপর থেকে বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হলেও বিভিন্ন অজুহাতে তা সরিয়ে নেয়নি অফিস কর্তৃপক্ষ। আব্দুল আজিজের এ অকালমৃততে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo