বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৭৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মাসুদ রানা (৩৬) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ধানখোলা- খরমপুর এর মাদারের মাঠে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ রানা উপজেলার ধানখোলা গ্রামের বাগান পাড়ার আলাউদ্দিনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আদিলা আজহার এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মাসুদ রানার স্ত্রী সিমা খাতুন জানান, তার স্বামী বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে বাজার থেকে মাছ কিনে বাড়িতে রেখে ধানের চারার জমিতে সেচ ও সার দেয়ার জন্য ধানখোলা-খড়মপুর এর মাঝামাঝি মাদারের মাঠে যায়। কিছুক্ষণ পর সংবাদ পায় আমার স্বামী বিদ্যুতায়িত হয়ে মাঠে পড়ে আছে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত মাঠ থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আদিলা আজহার জানান, মাসুদ রানা নামে ওই ব্যক্তি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে পরিবার ও হাসপাতাল থেকে কোন তথ্য জানানো হয়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo