শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীতে বিষধর সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪৯৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে ইয়ারুল ইসলাম (৫২) নামের এক বড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইয়ারুল ইসলাম গাংনী বাজারের একজন বড়া ব্যবসায়ী ও পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ার মৃত জান আলীর মেজো ছেলে।

৭ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পূর্ব মালসাদহ গ্রামের মাঠে ধান ক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিষধর সাপে ইয়ারুল ইসলামকে কামড় দেয়। পরে তাকে পার্শ্ববর্তী এক নম্বর পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের জনৈক ওঝার কাছে নেয়া হলে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে বাড়িতে আসার পর বিষধর সাপটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পোড়ানো হয়। এ ঘটনার কিছু সময় পর ইয়ারুল ইসলামের অবস্থার অবনতি দেখা দেয়। ফলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুমূর্ষ অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo