বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক!

গাংনীতে ভ্রম্যমান আদালতে ৫ জনকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১১৭৮ বার পঠিত

করোনা‌ ভাইরাস নিয়ন্ত্রনে কঠোরতম লকডাউনের দ্বিতীয় দিনে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ৫ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার পূর্বমালসাদহ, গোপালনগর, মড়কা, রায়পুর ও বানিয়াপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ২ জন আরোহণ, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা, সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রভৃতি কারণে ৫ জনের নিকট থেকে মোট ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। ৫ জুলাই ২০২১ ইং তারিখে সকল বিধিনিষেধ বহাল রেখে চলমান লকডাউনের মেয়াদ আবারো ১৪ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশু কেনাকাটার জন্য ২২শে জুলাই ২০২১ পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করা হয়েছিল। ২৩ জুলাই ২০২১ সকাল ৬টা থেকে ৫ আগস্ট ২০২১ মধ্যরাত পর্যন্ত কঠোরতম লকডাউনের প্রজ্ঞাপন জারি করেন সরকার।
সরকারী নির্দেশনা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণ (বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসার বাহিনীর সদস্য) টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo