শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৬০ বার পঠিত

মেহেরপুর গাংনী উপজেলার বামন্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই চাউল ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা করেছে। সােমবার দুপুরের দিকে বামন্দি বাজারের চাউল ব্যবসায়ী মােমিনুল ইসলামকে ৫ হাজার টাকা ও রেজাউল হককে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদ হাসান ও জাহিদ হাসান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদ হাসান জানান, সরকারি নিয়ম না মেনে পাটজাতের বস্তা ব্যতীত পলিথিনের বস্তায় চাউল বিক্রির দায়ে বামন্দি বাজারের মােমিনুল ইসলাম ও রেজাউল হককে এ জরিমানা করা হয়। ব্যবসায়ীদ্বয় নিজেদের দােষ স্বীকার করায় পন্যে পাটজাত মােড়কের বাধ্যতামূলক আইন ২০১০-এর ধারায় তাদেরকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo