রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৩৩৭ বার পঠিত

দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় কঠোর লকডাউন বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে সরকারি বিধি না মানায় ৫ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ৩ জন আরোহণ, বাঁশের মাচায় একসাথে একাধিক লোক বসে আড্ডা দেয়া, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা প্রভৃতি কারণে ৫ জনের নিকট থেকে মোট ১ হাজার ৬শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণ (আনসার, পুলিশ, বিজিবি এবং সেনা বাহিনী) টহল জোরদার করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo