রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১০৩০ বার পঠিত

দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ জুলাই ২০২১ ইং তারিখে সকল বিধিনিষেধ বহাল রেখে চলমান লকডাউনের মেয়াদ আবারো ১৪ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এরই ধারাবাহিকতায় কঠোর লকডাউন বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ৫ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১ টা হতে ২ টা পর্যন্ত গাংনী বাজারের বিভিন্ন সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ২ জন আরোহণ, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা, সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রভৃতি কারণে ৫ জনের নিকট থেকে মোট ১ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।

এ সময় গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সহকারী জামিরুল ইসলাম টিক্কা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে সরকারী নির্দেশনা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণ (আনসার, পুলিশ, বিজিবি এবং সেনা বাহিনী) টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo