বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর জেল ও জরিমানা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গাঁজা সেবনরত অবস্থায় আব্দুস সালাম (৫০) নামের এক মাদক সেবীকে আটক করেছে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রোববার (৫ মে) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ধানখোলা এলাকায় অভিযান চালিয়ে বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা। আব্দুস সালাম ধানখোলা গ্রামের মাঠপাড়ার মৃত ইদু শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম রোববার (৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম জানান, ধানখোলা মাঠপাড়া এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় তার বাড়ির উঠান থেকে আটক করা হয়।

সংবাদ পেয়ে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ঘটনাস্থলে পৌঁছে মাদক সেবনের দায়ে আব্দুস সালামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারনির ২১ ধারা মোতাবেক তাকে এক হাজার টাকা জরিমানা ও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ সময় গাংনী থানা পুলিশের এস আই কামরুজ্জামানসহ একটি টিম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo