বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ইটভাটা মালিককে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১২০০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ইট মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের শানঘাট গ্রামের ইটভাটা মালিক বশির আহমেদের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত ইটভাটা স্থাপন করায় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা-৪ মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo