সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৯৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ (চেক) বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে এ চেক বিতরণ করা হয়। ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের হাতে এ চেক তুলে দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, সদস্য আক্তারুজ্জামান বাবু, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান লুইস, এমপি’র একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, অ্যাম্বাসেডর সবুজ আহম্মেদ, শ্রমিক নেতা মোতালেব হোসেনসহ চেক নিতে আসা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ (চেক) ৪০টি অসহায় দরিদ্র ও অসুস্থ পরিবারের মাঝে মোট ১৫ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo