বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (২৮/০৯/২০২১) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক (ফজল), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, এমপি পত্নী লাইলা আরজুমান বানু, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, বামুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলগের নেতৃবৃন্দরাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo