বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে মার্কেট মালিকদের আলোচনা সভা ও কমিটি গঠন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজার মার্কেট মালিকদের আলোচনা সভা ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে গাংনী বাজারের এসএম প্লাজা’র তৃতীয় তলায় দোকান মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দিন আহবায়ক হয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা শেষে ৮ সদস্য বিশিষ্ট মালিক পরিচালনা কমিটি গঠন করা হয়।
মালিক পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গাংনী বাসস্ট্যান্ড মন্ডল মার্কেটের ফজলুল হক (ফজল মন্ডল) সভাপতি, এসএমপ্লাজা মার্কেটের হাজী রবিউল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, স্মরণিকা শপিং মলের আবু মুসা সহ-সভাপতি, স্বপ্ন কল্পনা মার্কেটের টুটুল মিয়া সাধারণ সম্পাদক, নিউ মার্কেটের আশরাফ উদ্দিন বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, নুরজাহান মার্কেটের মশিউর রহমান অর্থ সম্পাদক, কাথুলী মোড় এলাকার ওয়াহেদ বিন হোসেন মিন্টু সাংগঠনিক সম্পাদক ও আমিরুল মার্কেটের সালাউদ্দিন শাওন প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

এসময় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেকসহ গাংনী বাজারের দোকান মালিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo