বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা ভাতাপ্রাপ্ত গ্রেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধাদের বিতর্ক কমিটি কর্তৃক না মঞ্জুরকৃত আবেদন তালিকার মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন বাতিলের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে উপজেলার সাধারণ মুক্তিযোদ্ধারা। রোববার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন, প্রফেসর সাবদাল হোসেন, মনির হাসান হিটলার, সেকেন্দার আলী, মজিবুল মাস্টার, গোলাম মোস্তফা, ইয়াসিন আলী মাস্টার, আজগার আলী, হাজী আব্দুস সামাদ প্রমুখ।
প্রসঙ্গত, কমিটি ১১২ জন মুক্তিযোদ্ধাকে সংশয় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা প্রকাশ করেছেন। বক্তারা বিতর্কিত কমিটি মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের অযথা হয়রানি করছে উল্লেখ করে আগামীতে প্রয়োজনে কঠোর কর্মসূচী গ্রহণের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo