বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে মুমূর্ষ অবস্থায় সড়কের পাশে মিলল রাতে চুরি যাওয়া গরু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে আরিফুল ইসলাম (৪০) নামের এক কৃষকের চুরি যাওয়া গরুটি মুমূর্ষ অবস্থায় সড়কের পাশ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া- নওপাড়া সড়কের পাশ থেকে গরুটি উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম উত্তর ভরাট গ্রামের পশ্চিমপাড়ার মৃত আকছাদ আলীর ছেলে।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

গরুর মালিক আরিফুল ইসলাম জানান, রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার পর্যন্ত তিনি তামাক পোড়ানোর কাজ করেছেন। বাড়িতে এসে দেখেন গোয়াল ঘরে তার কালো রঙের এঁড়ে গরুটি নেই। তারপর থেকে নিজের পরিবার ও আত্মীয়স্বজনরা মিলে মোবাইল ফোনে বিভিন্ন গ্রামে জানানোসহ সারারাত ধরে গরুটি খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। সকালে তার বোন মিনিয়ারা খাতুনের মোবাইল ফোনে তিনি জানতে পারেন শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্নসহ মুমূর্ষবস্থায় তেতুলবাড়িয়া- নওপাড়া সড়কের পাশে একটি গরু পড়ে আছে। সেখানে গিয়ে তিনি নিজের গরুটি শনাক্ত করেন। তবে গরুটি যেখানে পড়ে রয়েছে তার পাশে একটি ককটেল ফুটানোর চিহ্ন দেখা গেছে। পরে কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় গরুটি উদ্ধার করে নিয়ে আসেন।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের পাশ থেকে একটি চোরাই গরু উদ্ধার হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo