শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-৩, মুমুর্ষ অবস্থায় দু’জনকে কুষ্টিয়া রেফার্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৯২৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মকভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চৌগাছা মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো – পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের মোল্লাপাড়ার আবুল কাশেম মোল্লার ছেলে আনিসুর রহমান (৫৫), চালক চৌগাছা ভিটাপাড়ার আনারুল ইসলামের ছেলে সোহেল (২০) ও আরোহী একই পাড়ার সাইফুল ইসলামের ছেলে শাওন (১৬).
প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারী আনিসুর রহমান বাড়ির সামনে হাটাহাটি করছিলেন। এ সময় ১৩৫ সিসি লাল রঙের ডিসকভার মোটরসাইকেল যোগে সোহেল বন্ধু শাওনকে সাথে নিয়ে গাংনী বাজার থেকে দ্রুত গতিতে সাহারবাটি দিকে যাচ্ছিল। পথচারী আনিসুর রহমানের বাড়ির নিকটে পৌঁছালে চালক সোহেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুর রহমানকে পিছন দিক থেকে ধাক্কা দিলে আনিসুর রহমান, সোহেল ও শাওন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আনিসুর রহমান ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুুমূর্ষ অবস্থায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শাওনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo