সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১০০১ বার পঠিত

মোটর সাইকেলের ধাক্কায় সাদিয়া খাতুন (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২/০৪/২০২৩) বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজার- মটমুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া খাতুন বাওট গ্রামের ফরাজী পাড়ার ভ্যানচালক জিয়ারুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সীমা বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় জুয়েল জানান, সাদিয়া নামের এক স্কুল ছাত্রী বাওট বাজার থেকে আইসক্রিম নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মটমুড়া গ্রামের দিক থেকে বেপরোয়া গতিতে আসা পারভেজ (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাদিয়া খাতুনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে সাদিয়া খাতুন অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা আহত সাদিয়া খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক পারভেজ উপজেলার মটমুড়া গ্রামের খাঁ পাড়ার মহিবুল ইসলাম খাঁ এর ছেলে।

এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo