শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩১০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহীসহ মোট চারজন মারাত্মকভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে গাংনী-ধানখোলা সড়কের দোয়েল ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- উপজেলার কড়ুইগাছি ঈদগাহ পাড়ার বাবুর আলীর ছেলে মোমিন (১৬) ও একই গ্রামের ফরজ আলীর ছেলে মেহেদী (১৫), গাংনী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের রইসউদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাজচাই গ্রামের আইনাল হকের ছেলে ইউসুফ আলী (৪২)। আহতদের মধ্যে মেহেদীর অবস্থা অসংখ্যজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মেহেরপুরের কাথুলী মোড় এলাকার সাকিব হাসান জানান, একজন সহযোগীকে সাথে নিয়ে টিসিবির মালামাল সরবরাহের জন্য তিনি ধানখোলা গ্রামের দিকে যাচ্ছিলেন। কালো রঙের একটি ডিসকভারি মোটরসাইকেল তার সামনে সামনে যাচ্ছিল। পথিমধ্যে দোয়েল ইটভাটা এলাকায় পৌঁছালে ডিসকভারি গাড়িটি একটি মাইক্রো বাসকে ওভারটেক করার জন্য ডানদিকে মোড় নিলেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা অপর একটি লাল রঙের এপাচী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহীরা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাসুদুর রহমান আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাসুদুর রহমান জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহতবস্থায় চারজন রোগী হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে মেহেদীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আরো সংকটাপন্ন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo