বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক!

গাংনীতে মোটর সাইকেলের ধাক্কায় মারাত্মকভাবে আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেলের ধাক্কায় রেজাউল হক (৬০) নামের এক বৃদ্ধ মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভরাট গ্রামের পূর্বপাড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল হক ভরাট গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, রেজাউল হক বাই-সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় রাসেল (১৮) নামের এক যুবক দ্রুত গতিতে মোটর সাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভরাট ব্রিজের সামনে সাইকেল চালক রেজাউল হককে ধাক্কা দেয়। মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হন তিনি। রেজাউল হকের মাথায় প্রচন্ড আঘাত ও পায়ে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহত রেজাউল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

অন্যদিকে মোটরসাইকেল চালক রাসেলও আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তবে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo