শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক গাংনীতে ককটেল সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, এলাকায় আতঙ্ক! মেহেরপুরে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ, দেওয়া হলো প্রশিক্ষণ গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামের সাহেব পাড়ায় জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির বসতবাড়ির দরজার সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। জাহিদুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাহাদীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে গাংনীর চরগোয়ালগ্রাম সাহেব পাড়ায় নানা ভাদু মন্ডলের বাড়িতে বসবাস করছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত মধ্য রাতে বস্তুটি উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টা থেকে ১২টার মধ্যবর্তী কোন এক সময়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা উপজেলার চরগোয়ালগ্রামে জাহিদুল ইসলামের টিনের বাড়ির দরজার সামনে কে বা কারা এই বোমা সদৃশ বস্তুটি রেখে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন বস্তুটি দেখতে পেয়ে সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন তারা।

​সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন। তিনি জানান কে বা কাহারা, কী উদ্দেশ্যে এই বোমা সদৃশ বস্তুটি রেখে গেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo