শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৩৬১ বার পঠিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী। মঙ্গলবার (০৫/১০/২০২১) সকাল ৮টার দিকে কাজিপুর ব্রিজ বাজার এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কাজিপুর কাসারি বাজার জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা হযরত আলী মেহেরপুরের গাংনী  উপজেলার কাজিপুর গ্রামের ব্রিজ বাজার পাড়ার মৃত আঃ গফুরের ছেলে।

জানাজা শেষে কাজিপুর গ্রামের কাসারিপাড়া গোরস্থানে তার দাফন করা হয়। এর আগে কাজিপুর কাসারি বাজার জামে মসজিদ প্রাঙ্গনে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo