বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৭০৩ বার পঠিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। বৃহস্পতিবার (২৮/১০/২০২১) দুপুর ১টার দিকে সহড়াতলা ভিটাপাড়া এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সহড়াতলা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মেহেরপুরের গাংনী  উপজেলার সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার মৃত দিদার মন্ডলের ছেলে।

জানাজা শেষে সহড়াতলা গ্রামের গোরস্থানে তার দাফন করা হয়। এর আগে সহড়াতলা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo