বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ০১টি ওয়ান শুটার গান ও ০১টি হাসুয়াসহ রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের শেখপাড়ায় অভিযান চালিয়ে ০১টি দেশীয় ওয়ান শুটার গান ও ০১টি হাসুয়াসহ তকে আটক করা হয়। রাশেদুল ইসলাম উপজেলার জুগিন্দা গ্রামের প্রথমপাড়ার মৃত কুদরত উল্লাহ মীর ওরফে ভাদু মীর এর ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, এনামুল হক বুধবার (০২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলাধীন ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের শেখপাড়ায় অভিযান চালিয়ে মৃত আব্দুল হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪৫) এর বসত ঘরের দক্ষিণ পাশে একচালা টিনের ছাউনি ও বাঁশের চাটাইয়ের বেড়া দ্বারা নির্মিত রান্নাঘরের ভেতর অভিযান পরিচালনা করেন।

অভিযানে রান্না ঘরের ভিতরে থেকে ০১টি দেশীয় ওয়ান শুটার গান ও ০১টি হাসুয়াসহ তাকে আটক করা হয়।

আটক রাশেদুল ইসলাম নিজেই পূর্ব শত্রুতার জেরে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর উদ্দেশ্যে বসত ঘরের দক্ষিণ পাশে রান্নাঘরের ভেতর অস্ত্র লুকিয়ে রেখেছিলেন  বলেও মন্তব্য করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

আটক রাশেদুল ইসলামের বিরুদ্ধে‌ গাংনী থানায় অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo