রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৭৬৯ বার পঠিত

র‍্যাবের অভিযানে ১শ’ ৭২ পিস ইয়াবাসহ মাসুদ রানা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চুড়িওয়ালাপাড়ার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। মাসুদ রানা উপজেলার মোহাম্মদপুর গ্রামের চুড়িওয়ালা পাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত শুক্রবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চুড়িওয়ালাপাড়ার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাসুদ রানাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলেও নিশ্চিত করেছে র‍্যাবের ওই কর্মকর্তা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo