রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৩৯ বার পঠিত

র‍্যাবের অভিযানে ২০ পিস ফেনসিডিলসহ রুবেল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। রোববার (৫ মার্চ) দুপুর পৌনে ৩ টার দিকে অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভোমরদহ গ্রামের (স্কুলপাড়া) করমদিগামী রাস্তার জনৈক আজিজুল হক বসতবাড়ির পূর্ব দিকে পাকা রাস্তার পাশে থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত রুবেল হোসেন উপজেলার সীমান্তবর্তী এলাকা শহড়াতলা গ্রাম (বাগানপাড়া) নজরুল ইসলামের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত রোববার (৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভোমরদহ গ্রামের (স্কুলপাড়া) করমদিগামী রাস্তার জনৈক আজিজুল হক বসতবাড়ির পূর্ব দিকে পাকা রাস্তার পাশে থেকে ফেনসিডিলসহ রুবেল হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল,
০১টি Oppo এ্যান্ড্রয়েড মোবাইল ফোন (০২টি সীম সংযুক্ত) এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo