মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

গাংনীতে র‍্যাবের অভিযানে ওয়ারেনভুক্ত এক আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫৮৯ বার পঠিত

র‍্যাবের অভিযানে হকছেদ আলী (৫২) নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। বুধবার (০২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেতুলবাড়ীয়া গ্রামে আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হকছেদ আলী ওই গ্রামের রতন কারীগর এর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বুধবার (০২ আগস্ট) রাত সোয়া ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেতুলবাড়ীয়ায় আসামীর নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিআর মামলা নং-৬৭১/২৩ (চুয়াডাঙ্গা সদর), ধারা-৪০৬/৪২০ পেনাল কোড আইনে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী হকছেদ আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হকছেদ আলীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তাস্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo