রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

গাংনীতে শোভা নাজনীন হুসনার হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১১২৬ বার পঠিত

গাংনীতে মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদকা শোভা নাজমীন হুসনাকে নিমর্মভাবে হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১ টার সময়  গাংনী সরকারী ডিগ্রী কলেজের আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন  কর্মসূচিতে  কলেজের বাংলা বিভাগের প্রভাষক বায়েজিদ বোস্তামী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা জেপির নেতা আব্দুল হালিম, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে গাংনী সরকারী ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, মহিলা সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, নিহতের পিতা আব্দুল হালিম জানান, ১০ সেপ্টেম্বর ২০১৯ সালে রাতে স্বামী রবিউল ইসলামের হাতে তার জ্যৈষ্ঠ মেয়ে শোভা নাজনীন হুসনা নির্মমভাবে খুন করা হয়। পরে ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে গাজীপুর সদর থানায় তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo