বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় সিটকে পড়লে চলন্ত ইজি বাইকের ধাক্কায় লিখন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বিশ্বাস বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌর এলাকার চার নম্বর ওয়ার্ড চৌগাছা বিশ্বাস বাড়ি এলাকার স্থানীয় মিঠু জানান, শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে লিখন নামের এক যুবক

গাংনী-সাহারবাটি সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে সাহারবাটির দিকে যাচ্ছিল। পথিমধ্যে চৌগাছা গ্রামের বিশ্বাসবাড়ী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইজি বাইকের ধাক্কায় লিখনের মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয় এবং শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে ছিড়ে ছুটে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিহত লিখনের চাচা রাহিদুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পর তার অবস্থার আরো অবনতি দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

থানা অফিসার ইনচার্জ বনী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo