শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত -৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার বাওট বাজারের অদুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো বাওট গ্রামের মৃত নিয়ামত আলীর স্ত্রী ফজিলা খাতুন (৬০), ছাতিয়ান গ্রামের রমজান আলী ছেলে অন্তর আলী (১৫), একই গ্রামের রতন আলীর ছেলে (১৮)।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাওট বাজারের অদূরে রাস্তা পারাপারের সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ফজিলা নামের ওই মহিলা রাস্তা পার হচ্ছিল এমন সময় ছাতিয়ানের দিক থেকে আসা দ্রুতগতিসম্পন্ন মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে ওই মহিলাকে ধাক্কা দেয়। মহিলাসহ রাস্তায় ছিটকে পড়ে এবং তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়।
অন্তর ও পরশকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফজিলা খাতুনকে বাওট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গাংনী থানা ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo