মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকেরর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৪৮২ বার পঠিত

নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় রাকিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৩/১১/২০২১) রাত ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাকিব হিন্দা গ্রামের বিলপাড়ার আব্দুল বারেক এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী খোকনের ফুটবল মার্কা প্রতীকের প্রচারণা শেষে হিন্দা পশ্চিম পাড়া থেকে জনি ও রাকিব বাড়ি ফিরছিল। পথিমধ্যে গোরস্থান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্থানের পাশে একটি পিলারের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে চালক রাকিব মারাত্মকভাবে আহত হয় এবং জনি সুস্থ রয়েছে। স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo