শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৮৮৭ বার পঠিত

সরকারি জমিতে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমাবার (১৭ জানুয়ারী) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। সেই সাথে অবৈধ দখলদার আবুল হোসেনকে অফিসে তলব করা হয়েছে। আবুল হোসেন ভোলাডাঙ্গা গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। ঘটনাস্থলে অবৈধ দখলদার আবুল হোসেনকে না পেয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় অবৈধ স্থাপনার কিছু অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। স্থাপনার বাকি অংশ সরিয়ে নেওয়ার জন্য দখলদার আবুল হোসেনকে আগামীকাল মঙ্গলবার (১৮ জানুয়ারী) অফিস চলাকালীন সময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় ষোলটাকা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল রহিম, উপজেলা সার্ভেয়ার আজগর আলী, হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এএসআই আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ভোলাডাঙ্গার মোড়ে পাকা সড়কের উপরে অবৈধভাবে দী্র্ঘদিন লোহার গেট রেখে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করা ও অপরাধী তার দোষ স্বীকার করায় পরান মালিথার ছেলে জিল্লুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo