সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গুড় তৈরির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে সরকারি নিয়ম লঙ্ঘন করে আখ মাড়াই করে গুড় তৈরির অপরাধে দুই ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াঘাট ও সাহেবনগরএলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলো- উপজেলার বালিয়াঘাট গ্রামের হারুন অর রশিদকে গুড়, ইক্ষু, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর ৪(৩) ও ৯ নম্বর আদেশে ২০ হাজার টাকা এবং একই অপরাধে সাহেবনগর গ্রামের খলিলুর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo