বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে সোয়া ৭ কেজি গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

প্রায় সোয়া ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর ও রামকৃষ্ণপুর ধলা মোড় এলাকায় পৃথক অভিযানে উজির আলী ফকির (৬২) ও সবুজ ইসলাম (২৪) নামে দুই ব্যক্তিকে মাদকসহ আটক করা হয়। সেই সাথে পলাতক রয়েছে আরো দুইজন মাদক কারবারি। আটককৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বুধবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ৯ টার দিকে ভবানীপুর ক্যাম্পের এসআই মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাহেবনগর গ্রামের নিজ বাড়ি থেকে ৫১৫ গ্রাম গাঁজাসহ উজির আলী ফকির নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজিপুর গ্রামের মধ্যপাড়ার মোকসেদ আলীর ছেলে মন্টু ধলা (৫৫) নামের অপর মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অপরদিকে, বুধবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলার মোড় নওপাড়াগামী সড়কের গাড়াবাড়িয়া গ্রাম মুখী তিন রাস্তার মোড় এলাকায় রাস্তার উপর থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা রামকৃষ্ণপুর ধলা ক্যাম্পের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সবুজ ইসলাম নামের এক মাদক কারবারীকে গাঁজাসহ আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রামকৃষ্ণপুর (হঠাৎ পাড়া) গ্রামের মৃত আবু তালেব এর ছেলে সিফাত আলী (৪৭) পালিয়ে যায়।

আটককৃত উজির আলী ফকির ও সবুজ ইসলামসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে বুধবার (২৬ জুন) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo